হবিগঞ্জে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

অবৈধ পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একাধিক অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেনু পোনা, গাঁজা ও ফুচকা জব্দ হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত একাধিক অভিযানে ওই পরিমাণ মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার

বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

এ সময় সন্দেহভাজন ২টি ছোট ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশী করে ককসিটের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায়

পরিবহনকালে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমান চিংড়ি মাছের রেনু পোনা পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে এসব জব্দ করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্মকর্তা প্রকাশ্যে চিংড়ির রেনু পোনাগুলো নিলামে তোলেন

এবং সর্বোচ্চ দরদাতাকে কাষ্টমস কর্তৃক নিলামকৃত রেনুপোনা দ্রুত হস্তান্তর করা হয়। অপর দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর সিন্দুরখান বিওপি থেকে পরিচালিত অভিযানে সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিমাইলত নামক

স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিস হবিগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিমটিবিল বিওপির খাসপাড়া নামক

এলাকা থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। অবৈধ পণ্য জব্দ

আরো পড়ুন- এসআই শাহ আলমের বদলি উপলক্ষে সম্মাননা প্রদান

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...