শায়েস্তাগঞ্জের গর্ব আন্তর্জাতিক ইংরেজি প্রশিক্ষণ সম্পন্ন করলেন উত্তম কুমার

আরো পড়ুন- এসআই শাহ আলমের বদলি উপলক্ষে সম্মাননা প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের সহকারী শিক্ষক (ইংরেজি) উত্তম কুমার সম্মানিত আন্তর্জাতিক মানের ইংরেজি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্জন করেছেন। এর ফলে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করেছেন।

জানা যায়, তিনি আন্তর্জাতিক টিইএফএল ও টিইএসওএল ট্রেনিং কোর্স সফলতার সঙ্গে সম্পন্ন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি ইংরেজি ভাষা শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি শিক্ষা প্রদান, ব্যবসায়িক ইংরেজি, কিশোর-কিশোরীদের ইংরেজি শিক্ষা, অনলাইনে ইংরেজি পড়ানো, ভিন্ন ভাষাভাষীদের জন্য ইংরেজি শিক্ষা এবং শিখন-অনুশীলনের স্বীকৃত পদ্ধতি।

এই আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জনের ফলে উত্তম কুমার সম্মানিত এখন বিশ্বের যেকোনো দেশে ইংরেজি শিক্ষক হিসেবে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার এই সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার এই অর্জনকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং শায়েস্তাগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্যও একটি বড় অর্জন।

উত্তম কুমার সম্মানিত তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের। আমি ভবিষ্যতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে চাই এবং দেশের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে কাজ করে যেতে চাই।

আরো পড়ুন- এসআই শাহ আলমের বদলি উপলক্ষে সম্মাননা প্রদান

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...