
হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহ আলম মিয়ার বদলি উপলক্ষে জিরো ক্রাইম মুভমেন্টের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্প্রতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জিরো ক্রাইম মুভমেন্টের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এসআই শাহ আলম মিয়া দায়িত্ব পালনকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের কারণে রেলওয়ে এলাকায় অপরাধ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
তারা আরও বলেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানবিক আচরণের মাধ্যমে সবার কাছে আস্থা অর্জন করেছেন। তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ জিরো ক্রাইম মুভমেন্টের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণকালে এসআই শাহ আলম মিয়া বলেন, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। এলাকাবাসীর সহযোগিতা না থাকলে এটি সম্ভব হতো না। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। অনুষ্ঠান শেষে তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করে সম্মাননা প্রদান করা হয়।
আরো পড়ুন- গণভবনের অপচয়ে ছয় বছরের রাজত্ব: নির্বাহী প্রকৌশলী শাহ আলম ফারুকের কমিশন সাম্রাজ্য | পর্ব- ০১





