
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ হয়েছে। শনিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির চৌকস আভিযানিক দল জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ভারতীয় জিরা জব্দ করা হয়।
একই এলাকায় অভিযানে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। কাভার্ড ভ্যানে বস্তার ভিতরেও সুকৌশলে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। উভয় যানবাহনেই পণ্য পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় সবগুলো জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, চোরাকারবারীরা আমদানি কাগজপত্র জালিয়াতি করে অবৈধ পণ্য পরিবহনের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অর্থনীতিকে সুসংহত করতে এবং চোরাচালান সম্পূর্ণরুপে দমন করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
একইসঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি উদাত্ত আহবান জানিয়েছে।
আরো পড়ুন- হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
বিজিবির অভিযানে ১ কোটি ৩৪ লাখ






