অসুস্থতা কাটিয়ে সুস্থ জসিম উদ্দিন তালুকদারের কৃতজ্ঞতা প্রকাশ

অসুস্থতা কাটিয়ে সুস্থ জসিম উদ্দিন তালুকদারের কৃতজ্ঞতা প্রকাশ

মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকার পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন তালুকদার অসুস্থতা কাটিয়ে বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। অসুস্থ অবস্থায় তিনি নিজের সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছিলেন। তার জন্য যারা দোয়া, শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জসিম উদ্দিন তালুকদার ড্রাইভার বাজারস্থ মেসার্স তালুকদার মেডিসিন সেন্টার-এর স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে।

অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ব্যবসায়ী, শুভাকাক্সক্ষী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

তাদের সেই আন্তরিকতা ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে জসিম উদ্দিন তালুকদার বলেন, অসুস্থ সময়ে মানুষের দোয়া ও শুভকামনা তাকে মানসিকভাবে সাহস জুগিয়েছে। তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা জানান, জসিম উদ্দিন তালুকদার শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন মানবিক মানুষ হিসেবেও এলাকায় পরিচিত। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে সহযোগিতা করা এবং মানুষের বিপদের সময়ে সাধ্যমতো এগিয়ে আসার কারণে তিনি স্থানীয়দের কাছে প্রশংসিত।

তার সুস্থতার খবরে এলাকার ব্যবসায়ী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জসিম উদ্দিন তালুকদারের সুস্থ ও সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।

আরও পড়ুন- অসুস্থ সন্তানের চিকিৎসায় শামীমার পাশে প্রবাসী বদরুল

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...