নজরুল বর্ষ উদযাপন কমিটিতে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ

নজরুল বর্ষ উদযাপন কমিটিতে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা নজরুল বর্ষ ২০২৬ উদযাপন কমিটিতে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক জেলা পরিষদ সদস্য ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দেশব্যাপী নজরুল বর্ষ ২০২৬ উদযাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নজরুল বর্ষ ২০২৬ উদযাপন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করায় ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আজিজ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তার লেখনীতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষিত-বঞ্চিত মানুষের অধিকার এবং মানবতার জয়গান উচ্চারিত হয়েছে। নজরুলের আদর্শ ও চেতনাকে সমাজে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা নজরুল বর্ষ ২০২৬ উদযাপন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করায় তিনি আনন্দিত ও গর্বিত। এজন্য জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নজরুল বর্ষের সকল কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, নজরুলের সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হলে তার সাহিত্য ও কর্মকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে শায়েস্তাগঞ্জে নজরুল বর্ষের কর্মসূচিগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন- অসুস্থতা কাটিয়ে সুস্থ জসিম উদ্দিন তালুকদারের কৃতজ্ঞতা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...