বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহীর মৃত্যু

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরো পড়ুন-

  1. নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...