নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নবীগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৯। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. শাহআলম (২৪) এবং একই গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় অবস্থান করছিল।  এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকা থেকে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে হবিগঞ্জ-সিলেট মহাসড়ক দিয়ে সিলেটগামী একটি বিরতিহীন পরিবহনে যাত্রা করছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মহাসড়কের সৈয়দপুর বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। কিছুক্ষণ পর সন্দেহভাজন পরিবহনটি চেকপোস্টে পৌঁছালে সংকেত দিয়ে সেটি থামানো হয়।

এসআরবি সদস্যরা পরিবহনটিতে তল্লাশি শুরু করলে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি নেভি ব্লু ও একটি কালো রঙের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় এসআরবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা গাঁজাসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...