শায়েস্তাগঞ্জে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা

শায়েস্তাগঞ্জে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা

মোঃ মামুন চৌধুরী॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সভায় দোকান কর্মচারী ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, সংগঠনের কার্যক্রম এবং শ্রমিক কল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শান্ত ইসলাম সুজন ও কাউসার আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাহিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি এম এ ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান ও দিলীপ বর্মন। অনুষ্ঠানের শুরুতে জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন তাহির মিয়া, শাহজাহান মিয়া, সুমন দেব, আফরোজ মিয়া, সাইদ মিয়াসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা দোকান কর্মচারীদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ, পারস্পরিক সহযোগিতা এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাহিজ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি মোঃ মঈনুল হাসান রতন, সিনিয়র সহ-সভাপতি মোঃ তাহির মিয়া, সহ-সভাপতি সুমন দেব ও মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শান্ত ইসলাম সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলেমান আহমেদ মিঠুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সুমন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ছায়েদ মিয়া, অর্থ-সম্পাদক মোঃ আব্দুল হাই ও সম্মানিত সদস্য মোঃ কাউছার মিয়া, মোঃ আব্দুর রশীদ, বাবু জীবন দাশ, মোঃ নুর ইসলাম, মোঃ সাহেদ মিয়া, মোঃ ওয়াহিদ মিয়া, মোঃ আফরোজ মিয়া, বাবু নান্টু দাশ, মোঃ মোর্শেদ মিয়া, মোঃ আব্বাস আলী, বাবু রতন, মোঃ রাজু মিয়া ও মোঃ শাহ আলম।

সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দোকান কর্মচারীরা দীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। একই সঙ্গে শ্রমিকদের যেকোনো সমস্যা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন- চুনারুঘাটে পর্যটন এলাকায় দুর্ঘটনায় দুইজন নিহত

Tagged:
নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...