
নিজস্ব প্রতিনিধি ॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতসাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর এলাকার মৃত পাকলু কলের ছেলে রাজু কল (৩২), মৃত লক্ষন কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) ও মৃত মন্টু তাঁতীর ছেলে হৃদয় তাঁতী (২৫)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন মহাসড়কস্থ সুরমা চা বাগানের চায়ের কুঁড়ি চত্বরের সামনে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য μয়-বিμয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ৩ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তাদের হেফাজতে থাকা ৩টি পাট ও ১টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।







One Comment