শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার কামারটেক গ্রামের ফজলুল হক (৫৩) ও বাগেরহাট জেলা সদরের কর্মকারপট্টি রোড এলাকার রাজিয়া বেগম (৫০)।
এসআরবি-৯ সূত্রে জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট হতে ঢাকাগামী আল-বারাকা ট্রাভেলস যাত্রীবাহী পরিবহনযোগে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্যসহ ঢাকার দিকে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলμসিং পাশে সিলেট-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে আল-বারাকা ট্রাভেলস যাত্রীবাহী পরিবহনকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশিকালে ২ জন ব্যক্তি পরিবহন থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ফজলুল হক ও রাজিয়া বেগম জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাক্ষণিক তাদের হেফাজতে থাকা একটি ট্রলিব্যাগ ও একটি কাঁধব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিস্টাব্দ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...