২০ কেজি গাঁজা ও ১ বোতল মদসহ ২ কারবারি গ্রেফতার

২০ কেজি গাঁজা ও ১ বোতল মদসহ ২ কারবারি গ্রেফতার

মো. মামুন চৌধুরী ॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পুনিয়াউট গ্রামের মোঃ তোফায়েল মিয়ার ছেলে চালক মোঃ রাব্বী (২৬) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের মোঃ শওকত মিয়ার ছেলে মোঃ নুরুল হক (৪০)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি-৯ সূত্র জানায়, ভোর সকালে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকারযোগে সিলেটের দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দলটি শায়েস্তাগঞ্জের অলিপুর রেলμসিংয়ের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

আরও পড়ুন- ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি গ্রেফতার

চেকপোস্ট পরিচালনাকালে একটি প্রাইভেটকারকে সংকেত দিয়ে থামানো হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থেকে নেমে ২ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক মোঃ রাব্বী ও মোঃ নুরুল হক জানায়, তাদের হেফাজতে গাঁজা ও বিদেশী মদ রয়েছে। তাৎক্ষণিক তাদের দেখানো মতে প্রাইভেটকারের ভেতরে বিভিন্ন ̄স্থান থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২০টি পোটলা থেকে ২০ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদ এবং প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিস্টাব্দ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন-  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

Tagged:

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...