চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেলো দুই ভাইয়ের

চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেলো দুই ভাইয়ের

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া আরেক ভাইসহ আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ গোড়ামী মির্জাপুর গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ মিয়া (৪৫) ও মো. আব্দুল আজিজ (৪০)। আহত অবস্থায় তাদের আরেক ভাই মো. আবু তালিব ও একই এলাকার মৃত আব্দুর রহমান ছেলে মোহাম্মদ নুরুল হককে (৪৪) সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শানখলা ইউনিয়ন অফিসের সামনে বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার কাজ করছিলেন দুই ভাই। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তারা। তাদেরকে বাঁচাতে আরেক ভাই মো. আবু তালিব ও নুরুল হক এগিয়ে গেলে তারাও গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল্লাহ মিয়া ও আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন- টাঙ্গাইলে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...