
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য ও শায়েস্তাগঞ্জের চরনুর আহমদ (কর্ণেল বাড়ি) গ্রামের বাসিন্দা সিনিয়র সাংবাদিক এম এ হাকিম শানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সমাজসেবক আব্দুল হামিদ জেনুর বড় ভাই।পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বিকেলে চরনুর আহমদ গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এম এ হাকিম শানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।






