বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদ সুমনকে সংবর্ধনা

বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদ সুমনকে সংবর্ধনা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ইংল্যান্ডের লেবার পার্টি নেতা বার্মিংহাম সিটি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আব্দুল আহাদ সুমনকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। বুধবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনে সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সদস্য শামীম আহমেদ, দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলিছু রহমান, সাংবাদিক মহিবুর রহমান, তোফায়েল আহমেদ মনির প্রমুখ।

আব্দুল আহাদ সুমন দেশের গন্ডি ফেরিয়ে ইংল্যান্ডের মাটিতে তৃণমূল জনগণের ভোটে কাউন্সিল নির্বাচিত হওয়ায় প্রশাংসা করে ভবিষ্যতে বিদেশের মাটিতে সিটি মেয়র এবং এমপি-মন্ত্রী হওয়ার প্রত্যাশা করেছেন বক্তারা। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল আহাদ সুমন শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সভাপতি ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...