ধর্ষণ মামলার আসামি সিলেট থেকে গ্রেফতার

ধর্ষণ মামলার আসামি সিলেট থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার একমাত্র আসামি তুহিন আহম্মদ হৃদয় সিলেট থেকে গ্রেফতার হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিএসসি সিলেটের আভিযানিক দল সিলেট কোতোয়ালী থানাধীন আম্বরখানা পয়েন্টের তেহারি হাউজের সামনে অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার একমাত্র আসামি তুহিন আহম্মদ হৃদয় (২৪) গ্রেফতার হয়। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার উত্তর দেবপাড়ার মো. দুলু মিয়ার ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদ সুমনকে সংবর্ধনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...