অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে হবিগঞ্জের লাখাইয়ে ৭ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি আফজল মিয়া কুমিল্লা থেকে গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে মাদ্রাসা ছাত্রী।

শুক্রবার দিবাগত রাত ২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এবং র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন মনোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে লাখাইয়ে ৭ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি আফজল মিয়া (২২) গ্রেফতার হয়। উদ্ধার হয় ভিকটিম মাদ্রাসা ছাত্রী। গ্রেফতারকৃত আসামি আফজল মিয়া জেলার বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার মোঃ শামসুল হকের ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ২১ এপ্রিল ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ি ফেরেনি। পরদিন ওই ছাত্রী পরিবারকে কৌশলে ফোনে জানায় তাকে আফজল তুলে নিয়ে কুমিল্লা রেল স্টেশনের কাছে একটি বাসায় আটকে ধর্ষণ করছে।

ভিকটিমের বাবা ১৮ মে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। র‌্যাব ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। একপর্যায়ে কুমিল্লায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আফজল মিয়াকে গ্রেপ্তার এবং উদ্ধার করা হয় ভিকটিমকে।

আরও পড়ুন- ধর্ষণ মামলার আসামি সিলেট থেকে গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...