গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের লাখাই থেকে ১৫.৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। তারা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামের মোঃ রমজান উল্লার ছেলে মোঃ শাবুল মিয়া সেবুল (২২), সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জারকান্দি গ্রামের মোশাহিদ আলীর ছেলে মোঃ শরিফ উদ্দিন (২০), নজরুল ইসলামের ছেলে মোঃ কামাল উদ্দিন (২০)।

শুক্রবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যম্পের আভিযানিক দল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জ হতে ঢাকাগামী রুপালী বাংলা পরিবহনে কতিপয় ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি মোড়াকরি এলাকার বলভদ্র ব্রিজের উত্তর পাশে রাস্তার উপর পৌঁছে চেকপোস্ট পরিচালনা করে ঢাকাগামী রুপালী বাংলা যাত্রীবাহী পরিবহনকে সংকেত দিয়ে থামিয়ে গাড়ীর ভিতরে তল্লাশীকালে ৩ জন ব্যক্তির অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়। তাদের অস্বাভাবিক আচরণের কারণ জানতে চাইলে তারা জানায়, তাদের সাথে থাকা ব্যাগের ভিতর গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...