হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে

হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘটে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জ-সিলেটগামী তিনটি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল।

এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, নারী-শিশু ও রোগীরা। দুই বছর ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক সমিতির মধ্যে বিরোধ চলছে। এরই জেরে একাধিকবার হামলা-পাল্টা হামলা ও বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে।

সর্বশেষ রোববার (১০ মে) শেরপুর সেতু এলাকায় মৌলভীবাজারের শ্রমিকরা প্রবেশপথ বন্ধ করে দিলে পাল্টা হিসেবে টোলপ্লাজা এলাকায় বাস আটকে দেন হবিগঞ্জের শ্রমিকরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েকটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত ছিল। সোমবারও সারাদিন বন্ধ ছিল বাস চলাচল।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। তাদের ১০৮টি বাস বন্ধ থাকায় কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা লোকসানের আশঙ্কা করছেন তারা।

এদিকে সংকট নিরসনে জেলা প্রশাসন ও পরিবহন নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো সমাধান হয়নি। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুই জেলার শ্রমিকদের বিরোধের কারণে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...