চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ফ্রান্স প্রবাসী বদরুল

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ফ্রান্স প্রবাসী বদরুল

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের বাসিন্দা অসুস্থ ফুরুক মিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদার। মানবিক এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় ফুরুক মিয়া ও তার পরিবার।

মঙ্গলবার (১২ মে) সকালে বদরুল আলম তালুকদারের পক্ষ থেকে ফুরুক মিয়ার হাতে চিকিৎসা সহায়তার টাকা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন ফুরুক মিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। কিন্তু পরিবারটির আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুরুক মিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে কাজকর্মও করতে পারছেন না। ফলে সংসারের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিল। বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন ফ্রান্স প্রবাসী সমাজসেবক বদরুল আলম তালুকদার।

সহায়তা পেয়ে ফুরুক মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, “অসুস্থ হয়ে খুব কষ্টে দিন পার করছি। চিকিৎসার খরচ চালাতে পারছিলাম না। এই সহযোগিতা আমার জন্য অনেক বড় উপকার হয়েছে।
ফুরুক মিয়ার পরিবারের সদস্যরাও এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন সহযোগিতা অসহায় মানুষের জন্য অনেক বড় সাহস ও আশার উৎস।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রবাসে অবস্থান করলেও বদরুল আলম তালুকদার নিয়মিত এলাকার অসহায়, দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিভিন্ন সময় চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, শিক্ষা সহায়তা ও সামাজিক কর্মকান্ডে অবদান রেখে তিনি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

এলাকাবাসী সমাজের বিত্তবান ও প্রবাসীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বদরুল আলম তালুকদারের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...