দেশে সহজলভ্য ফল পেঁপে পুষ্টিগুণে ভরা

দেশে সহজলভ্য ফল পেঁপে পুষ্টিগুণে ভরা

নিজস্ব প্রতিনিধি॥ দেশে সহজলভ্য ফল পেঁপে পুষ্টিগুণে ভরা। রসালো এই ফল খেতেও বেশ সুস্বাদু। হজমে সহায়তাকারী খাবার হিসেবেও পেঁপের জুড়ি মেলা ভার।

পেঁপেতে পেপেইন নামে প্রাপ্ত উপাদান প্রোটিনকে হজম করে সহজেই এবং সমগ্র পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে। ওজন কমাতে পেঁপে বেশ সহায়ক। পাকা পেঁপে অর্শরোগ ও কোষ্ঠকাঠিন্য রোগে হিতকর। পেঁপে পুরুষের প্রোস্টেট গ্রন্থির ক্যান্সারের ঝুঁকি কমায়।

কানসাস স্টেট ইউনির্ভাসিটির এক গবেষণা অনুযায়ী, ভিটামিন এ সমৃদ্ধ পাকা পেঁপে ধূমপানের কুফল এড়াতে সাহায্য করে। ফুসফুসের রোগের ঝুঁকি কমাতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খুবই প্রয়োজন।

শরীরের মেদ ঝরাতে যারা তৎপর, তাদের খাদ্য তালিকায় পেঁপে রাখুন। এতে একদিকে যেমন কম ক্যালরি আছে, অন্যদিকে থাকা আঁশ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে সবজি হিসেবে পেঁপে অনন্য।

পেঁপের ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে। বয়সজনিত ক্ষীণদৃষ্টি রোগ প্রতিরোধেও পেঁপের ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়া পেঁপের মধ্যে থাকা উপাদানগুলো বয়সের ছাপ লুকিয়ে ফেলতে খুব দক্ষ। নিয়মিত পেঁপে খেলে ত্বকে বলিরেখা পড়ার প্রবণতা ধীর হয়।

আরও পড়ুন-নায়ক-নায়িকাদের হল ভিজিট এখন নিয়মিত ব্যাপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...