হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

মো. মামুন চৌধুরী ॥ গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি একাধিক অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা, মদ ও কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে।
শুক্রবার (৭ আগস্ট ) রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানায়, একটি নির্দিষ্ট কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের বেজুরা বাস স্টপ নামক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়।

চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশে ফেলে রেখে আত্মগোপন করে। এ সময় বিজিবির আভিযানিক দল কাভার্ডভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। কাভার্ডভ্যানটি তল্লাশি করে ভেতরে থাকা বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

একই দিনে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি চাকলাপুঞ্জি চা বাগান এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরেকটি কাভার্ড ভ্যান থেকে জব্দ করা হয় ভারতীয় অবৈধ কম্বল।
এছাড়াও হবিগঞ্জ ৫৫ বিজিবির সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দল পৃথক অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাম্বুরাছড়া এবং লম্বাটিলা নামক

এলাকায় টহল পরিচালনাকালে চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন প্রায় ৮৪৬ কেজি ভারতীয় ফুচকা এবং ৫ বোতল মদ জব্দ করে।
জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন- সিলেট নগরীতে বর্ষায় বৃক্ষরোপণ সবুজের আচ্ছাদন কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...