সিলেট নগরীতে বর্ষায় বৃক্ষরোপণ সবুজের আচ্ছাদন কর্মসূচি

সিলেট নগরীতে বর্ষায় বৃক্ষরোপণ সবুজের আচ্ছাদন কর্মসূচি

সিলেট প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগরীর পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিলেট নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), সিলেট।

‘বর্ষায় বৃক্ষরোপণ, সবুজের আচ্ছাদন’ শিরোনামে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় নগরীর বিভিন্ন সড়কের মধ্যবর্তী আইল্যান্ডের ফাঁকা স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে নগরীর চালিবন্দর এলাকায় ধরা, সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও ধরার কেন্দ্রীয় সংগঠক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, আলোকচিত্র শিল্পী আব্দুল মোনায়েম, সমাজকর্মী অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সমাজকর্মী রোমেনা বেগম রোজি, পরিবেশকর্মী তাজুল আমিন সোহাগ, সংবাদকর্মী ও ধরার সদস্য আব্দুর রহমান হীরা, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক এবং নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরার সদস্য ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া লিমন।

আলোচনা সভায় প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে বৈশ্বিক আবহাওয়া ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে। এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদের বড় কোনো তহবিল না থাকলেও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, ‘বর্ষাকাল বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময়। প্রকৃতির এই আশীর্বাদকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে আগামী কয়েক বছরের মধ্যেই সিলেট নগরীর প্রধান সড়কগুলো সবুজে আচ্ছাদিত হয়ে উঠবে।’

এ সময় তিনি সিলেট সিটি করপোরেশনসহ নগরীর সর্বস্তরের নাগরিকদের রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও দেখভালের আহ্বান জানান।

ধরা, সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার বলেন, বৃক্ষরোপণ কার্যক্রম শুধু বর্ষাকালেই সীমাবদ্ধ থাকবে না। সারা বছর নগরীর বিভিন্ন স্থানে এ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্যোগটি সফল করতে সিলেট সিটি করপোরেশন, বন বিভাগ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বোপরি সাধারণ নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি সিলেটকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সকলকে ধরার পরিবেশবান্ধব কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

ধরার সদস্য ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া লিমন বলেন, বর্ষাকালকে কেন্দ্র করে সিলেট নগরীর রোড ডিভাইডার ও রাস্তার মধ্যবর্তী আইল্যান্ডগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা নগরীর সোবহানীঘাট এলাকার রাস্তার মধ্যবর্তী আইল্যান্ডের ফাঁকা স্থানে নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে আরও দেশীয় ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হবে। শুধু চারা রোপণ নয়, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন- সাতছড়ি উদ্যানে অবমুক্ত হলো বিশাল আকৃতির পদ্মগোখরা

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...