নবীগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে  নিখোঁজ হওয়ার দুদিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার কাটমা বিল হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুর রউফ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে প্রবাসে থাকেন। একমাত্র মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী।

পরিবারের সদস্যদের বরাতে গোপলারবাজার পুলিশ ফাঁড়ির এসআই কাজল চন্দ্র দেব জানান, গত মঙ্গলবার হাওরে নিজের ফসল দেখতে বাড়ি থেকে বের হন রউফ।

এরপর আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার স্থানীয় লোকজন তার জমির পাশের একটি গভীর জলাশয়ে তাল লাশ ভাসতে দেখে বাড়িতে খবর দেন।

পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে  পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন- হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ উপজেলায় হাওরের পানিতে ডুবে  নিখোঁজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...