
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের বাসিন্দা আর্থিক অসহায় পেল অনু মিয়ার পরিবার এর পাশে দাঁড়িয়েছেন ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদার।
মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি পরিবারটির জন্য নগদ আর্থিক সহায়তার ব্যবস্থা করেন। শুক্রবার দুপুরে প্রবাসী বদরুল আলম তালুকদারের পক্ষ থেকে আর্থিক অহয়ায় অনু মিয়ার পরিবার সদস্যদের হাতে এ নগদ সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অনু মিয়ার মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
সংসারের ব্যয় নির্বাহ, সন্তানদের লেখাপড়া এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটির সদস্যদের। এমন পরিস্থিতির খবর পেয়ে প্রবাসে অবস্থান করেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজসেবক বদরুল আলম তালুকদার।
সহায়তা পেয়ে মরহুম অনু মিয়ার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান কঠিন সময়ে এই সহযোগিতা তাদের জন্য অনেক বড় সহায়তা।
প্রবাসে থেকেও এলাকার মানুষের দুঃখ-কষ্টের খবর রাখা এবং বিপদে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এলাকাবাসী জানান, বদরুল আলম তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও ক্রীড়া কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন।
তিনি বিভিন্ন সময় অসহায় পরিবার, মসজিদ-মাদরাসা, শিক্ষার্থী ও যুব সমাজের উন্নয়নে সহযোগিতা করে আসছেন। প্রবাসে থেকেও এলাকার মানুষের কল্যাণে তার এমন অবদান স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সচেতন মহল মনে করছেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।
আরো পড়ুন- হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা






