আর্জেন্টিনা-ব্রাজিল নাম দিয়ে ফুটবল খেলায় জয় পরাজয় নিয়ে সংঘর্ষ

আর্জেন্টিনা-ব্রাজিল নাম দিয়ে ফুটবল খেলায় জয় পরাজয় নিয়ে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি ॥ আর্জেন্টিনা-ব্রাজিল নাম দিয়ে ফুটবল খেলায় জয় পরাজয় নিয়ে সংঘর্ষে ৫০জন আহত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে হবিগঞ্জে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকদের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল নাম দিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ উল্লাস শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়। পরে রাতে এলাকার মুরুব্বিরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু এই বিরোধের জের ধরে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দুই পক্ষের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।

সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই হাঙ্গামার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন- যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...