হবিগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

হবিগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের ভারতের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারিদের ছোড়া গুলিতে সোহাগ মিয়া (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চিমটিবিল সীমান্তের আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তর এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি শফিক মিয়ার ছেলে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস রিলিজে এসব তথ্য জানিয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৭৪/৮-এস থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি ব্যক্তি চোরাচালানকৃত গরু আনার উদ্দেশ্যে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে তাদের বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে সোহাগ মিয়া গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৫৫ বিজিবি জানায়, নিহত সোহাগের পরিবারের কয়েকজন সদস্য চোরাচালানের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে পরিচিত। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে চিমটিবিল বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পাশাপাশি বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে, তাদের এলাকায় গোলাগুলির ঘটনা তারা খতিয়ে দেখছে।

এদিকে সীমান্তে এ ধরনের ঘটনা নিয়ে উত্তেজনা এড়াতে রোববার জরুরি ভিত্তিতে বিওপি পর্যায়ে পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) আহ্বান করেছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন- ৫৫ কেজি গাঁজাসহ পিকআপে ৪ মাদক কারবারি গ্রেফতার

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...