৫৫ কেজি গাঁজাসহ পিকআপে ৪ মাদক কারবারি গ্রেফতার

৫৫ কেজি গাঁজাসহ পিকআপে ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রধান প্রতিবেদক ॥ হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ ও নীল রঙের পিকআপও জব্দ করা হয়।

শনিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বড়াইকান্দি কাজিরখোলা গ্রামের তাহের মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৭) ও জাবেদ মিয়া (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার কুমড়িআইল গ্রামের মৃত সুরত আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজার সদর উপজেলার নরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে খলিল আহমেদ (২১)।

৫৫ কেজি গাঁজাসহ পিকআপে ৪ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাধবপুর এলাকা থেকে একটি হলুদ ও নীল রঙের পিকআপে করে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে মাধবপুর তেমুনিয়া এলাকার দিকে যাচ্ছে।

সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জগদিশপুর বাজারসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করেন। কিছুক্ষণ পর সন্দেহভাজন হলুদ ও নীল রঙের পিকআপটি চেকপোস্টের কাছে পৌঁছালে র‌্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে চার ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের বডির ভেতরে তল্লাশি চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ গাঁজা।

৫৫ কেজি গাঁজাসহ পিকআপে ৪ মাদক কারবারি গ্রেফতার

তল্লাশি শেষে ওই ছয়টি বস্তা থেকে মোট ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজাসহ পিকআপটি জব্দ করে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আলামতসহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদকের চালান পরিবহনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন- হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...