স্মৃতির পথে আটচল্লিশ বছর গ্রন্থের প্রকাশনা উৎসবে ভিসি জহিরুল হক

স্মৃতির পথে আটচল্লিশ বছর গ্রন্থের প্রকাশনা উৎসবে ভিসি জহিরুল হক

বিশেষ প্রতিনিধি॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়; এটি একটি নৈতিক অবস্থান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো, ক্ষমতার সামনে প্রশ্ন তোলা এবং মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।

সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অভ্র সেন্টারে অভ্র প্রকাশন আয়োজিত শনিবার রাতে বিশিষ্ট সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্য রচিত ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেখক, সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক ও গ্রন্থের প্রকাশক অপূর্ব শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র গবেষক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী। গ্রন্থ ও মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রফেসর কবি স্বপন নাথ।

মোহাম্মদ জহিরুল হক তার বক্তব্যে আরও বলেন ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত স্মৃতিকথা নয়; এটি চার দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা, সমাজ, মানুষ ও সময়ের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দলিল।

একজন সাংবাদিক তার দীর্ঘ কর্মজীবনে সমাজের অসংখ্য মানুষের জীবন, সময়ের পরিবর্তন, অন্যায়ের বাস্তবতা, ক্ষমতার নানা রূপ এবং মানুষের আশা-আকাক্সক্ষার প্রত্যক্ষ সাক্ষী থাকেন। ফলে একজন সাংবাদিকের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুধু ব্যক্তিজীবনের গল্প নয়, একটি সময় ও সমাজের বাস্তব চিত্রও উঠে আসে।

হবিগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

তিনি বলেন, ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ গ্রন্থটির বিশেষত্ব হলো এতে সাংবাদিকতার অভিজ্ঞতার পাশাপাশি মানুষের হাসি-কান্না, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক আবেগ এবং জীবনের নানা সংকট ও বাস্তবতার কথাও উঠে এসেছে। লেখক তার সাফল্যের পাশাপাশি জীবনের দ্বিধা, সীমাবদ্ধতা ও আত্মসমীক্ষার কথাও আন্তরিকভাবে তুলে ধরেছেন।
লেখক চিন্ময় আচার্যের সঙ্গে নিজের কর্মজীবনের স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, ‘আমি হবিগঞ্জের মানুষ। জ্যেষ্ঠ সাংবাদিক চিন্ময় আচার্য ও আমি সহকর্মী ছিলাম। আমি হবিগঞ্জের বহুল প্রচারিত দৈনিক খোয়াই পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অনেক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ হয়েছে।’

বর্তমান সাংবাদিকতার প্রসঙ্গ তুলে ধরে উপাচার্য বলেন, প্রযুক্তির বিকাশ সংবাদ প্রকাশের গতি বাড়ালেও সত্য যাচাইয়ের দায়িত্ব কমায়নি। তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে সাংবাদিকতার সঙ্গে সততা, দায়িত্ববোধ, বিবেক ও মানবিকতার প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গ্রন্থটির মানবিক দিক উল্লেখ করে তিনি বলেন, বইটির পাতায় সাংবাদিক চিন্ময় আচার্যের পাশাপাশি ব্যক্তি চিন্ময় আচার্যকেও আবিষ্কার করা যায়। তিনি আশা প্রকাশ করেন, ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ তরুণ সাংবাদিকদের জন্য অভিজ্ঞতার পাঠ, গবেষকদের জন্য সময়ের দলিল এবং সাধারণ পাঠকের জন্য জীবন ও মানুষের গল্প হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লেখক ও সংস্কৃতিজন এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান প্রনব কান্তি দেব, কবি ও ব্যাংকার সুমন বণিক, সহকারী অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, অনলাইন সিলেট সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার, সাংবাদিক আব্দুল হক মামুন, কবি রাহনামা সাব্বির চৌধুরী, সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌস, প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, কবি ও সংগঠক রওশনারা বাঁশি, চিত্রশিল্পী আবদুল মালিক, ছড়াকার অজিত রায় ভজন, প্রভাষক রাজিব আচার্য ও দিলীপ চক্রবর্তী।

এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ গোপ, মোহাম্মদ তোহা, নারীনেত্রী রুনা সুলতানা, মহিবুর রহমানসহ সিলেটের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিল্পী বিমান তালুকদার মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন- হবিগঞ্জ সীমান্তে গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...