মনজুর মিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

মনজুর মিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জে জমি বিরোধে মনজুর মিয়া হত্যা মামলার আসামি মোঃ সিতার মিয়া (৩০) গ্রেফতার হয়েছে।  তিনি জেলারনবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। শুক্রবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জউপজেলার অলিপুর রেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মনজুর মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৫নং পলাতক আসামি মোঃ সিতার মিয়া গ্রেফতার হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মনজুর মিয়া জেলার নবীগঞ্জের বেগমপুর এলাকার বাসিন্দা। তার পিতার সাথে বসত বাড়ির জমি নিয়ে আসামীদের বিরোধ চলছিল।ওই বিরোধের জেরে ঘটনার দিন ১৯ এপ্রিল সকালে বিরোধীয় জমি দখল করার জন্য বিবাদীরা বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে বাদীর বাড়ির দিকে আসার পথে ভিকটিমের পিতা বাধা দেন।

এ সময় তারা ভিকটিমের পিতাকে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার পিতাকে বাচাঁনোর জন্য এগিয়ে আসলে দেশীয় অস্ত্র দিয়ে সিতার মিয়া শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করা হয়। পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা চলে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে  রেফার্ড করেন। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...