অক্টোবর মাসে ডেঙ্গু জ্বরে দেশে ১৭৪ জনের মৃত্যু

অক্টোবর মাসে ডেঙ্গু জ্বরে দেশে ১৭৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ বিদায়ী অক্টোবর মাসে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। যদিও মাসের শেষ দিনে (৩১ অক্টোবর) রোগটিতে মৃতের সংখ্যা অনেক কমেছে।

স্বাস্থ্য অধিদফতরের শনিবারের (৩১ অক্টোবর) প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে দেশে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৩ জন।

এই একজন নিয়েই বিদায়ী অক্টোবরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪ জনে। আর চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা হয়ে গেছে ৪১৯ জন। এর আগে গত সেপ্টেম্বরে চলতি বছরে এক মাসে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু অক্টোবরে সেই সংখ্যা ছাড়িয়ে ডেঙ্গুতে মৃত্যুর নতুন রেকর্ড করল।

অন্যদিকে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩৫ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

আরও পড়ুন- চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ ফরহাদের নির্বাচনী প্রচারণা শুরু

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...