হবিগঞ্জবাসীর কণ্ঠস্বর হতে যাত্রা শুরু ‘হবিগঞ্জের কণ্ঠ’র

habiganjerkantho

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় সম্ভাবনা, প্রান্তিক মানুষের অধিকার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘হবিগঞ্জের কণ্ঠ’ (Habiganjer Kantho)। পোর্টালটির প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মোশাহিদ মজুমদার।

জেলার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, কৃষি, অর্থনৈতিক সম্ভাবনা, তরুণ উদ্যোক্তাদের সাফল্য এবং জনজীবনের নানা সমস্যা তুলে ধরার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পোর্টালটির। বিশেষ করে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুর্ভোগ, নাগরিক সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার চিত্র, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সংবাদমাধ্যমের মাধ্যমে হবিগঞ্জের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা, মতামত ও প্রত্যাশা আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি জেলার ইতিবাচক উদ্যোগ, উদ্ভাবন, তরুণদের আত্মকর্মসংস্থান, প্রবাসীদের অর্জন, সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলার খবরও প্রকাশ করা হবে।

পোর্টালটির প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “হবিগঞ্জের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বিপুল সম্ভাবনা। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা গণমাধ্যমে তুলে ধরতে আমরা ‘হবিগঞ্জের কণ্ঠ’ নিয়ে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য শুধু সংবাদ প্রকাশ নয়, বরং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনা এবং সাধারণ মানুষের কথা বলার একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের পরিবর্তে যাচাই করা সংবাদ প্রকাশ এবং সত্য ও জনস্বার্থের পক্ষে থাকার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে পাঠক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”

পোর্টালটিতে নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও স্টোরি ও বিশেষ ফিচার প্রকাশের পরিকল্পনা রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষের অভিজ্ঞতা, জনদুর্ভোগ এবং উন্নয়নসংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হবে।

সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের প্রতি গুরুত্ব দিয়ে ‘হবিগঞ্জের কণ্ঠ’ জেলার গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পোর্টালটির সংবাদ ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করা যাবে www.habiganjerkantho.com ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...