নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের নতুন কমিটি গঠন

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের নতুন কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা কার্যকরী কমিটি গঠন হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার দুপুরে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় মন্দিরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সৎসঙ্গ নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায় এবং শিক্ষক পরিন্দ্র চন্দ্র দাশ।

সভায় শুরুতে সংগঠনের আর্থিক বিবরণীসহ বিগত দিনের বিভিন্ন কর্মকান্ডের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।

সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃণাল কান্তি দাশ বাদল, সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর, অবসরপ্রাপ্ত শিক্ষক গীতেন্দ্র কুমার দাশ, অমিয় কুমার রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক কমলাকান্ত আচার্য্য, কাজল আচার্য্য, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক হরিপদ দাশ, দীপক পাল, গোবিন্দ চৌধুরী, জয়ন্ত দাশ, নারায়ণ সরকার, শংকর কুমার গোপ, ইঞ্জিনিয়ার সুব্রত কুমার দাশ, রবীন্দ্র দাশ সেলাই, রিংকু লাল রায়, নিতেশ দাশ, রিন্টু দাশ প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সঞ্জয় দাশ, কানাই লাল দাশ, সত্যজিৎ দাশ, বিপুল দাশ, সজল চন্দ্র দেব, প্রদীপ দাশ, রিপন কুমার ঘোষ, শিক্ষক নারায়ণ চন্দ্র দাশ, যোগেন্দ্র পাল, মানিক লাল দেব, গণতোষ দাশ, শিক্ষক নয়ন চন্দ্র দাশ, নবারুণ দাশ, জয়হরি দেব, শ্রীবাস দাস, শুভ দাশ, প্রান্ত দেব, লীলা রানী সরকার, সুকান্ত দাশ প্রমুখ।

সভায় দ্বিতীয় অধিবেশনে হবিগঞ্জ জেলা উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়ের পরিচালনায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের লক্ষ্যে পরিচালনা বোর্ডের ঐকমত্যের সিদ্ধান্ত অনুযায়ী নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে উত্তম কুমার পাল হিমেলকে সভাপতি, ইঞ্জিনিয়ার সুব্রত কুমার দাশকে সাধারণ সম্পাদক, সজল চন্দ্র দেবকে অর্থ সম্পাদক এবং শিক্ষক নয়ন চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...