
নিজস্ব প্রতিনিধি॥ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭৬ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী।
আরও পড়ুন- দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসেরা হয়েছিল আর্জেন্টিনা






