প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুর রহিম গ্রেফতার হয়েছে। সোমবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলμসিং এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি মোঃ আব্দুর রহিম (৩৫) গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মোঃ আব্দুর রহিম জেলার মাধবপুরের লোহাঈদ গ্রামের বাসিন্দা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬৫জন হাসপাতালে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...