দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসেরা হয়েছিল আর্জেন্টিনা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসেরা হয়েছিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক॥ কাতার বিশ্বকাপে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বসেরা হয়েছিল আর্জেন্টিনা। চার বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে এবার তাদের লক্ষ্য একটাই শিরোপা ধরে রাখা। তবে সেই পথ মোটেও সহজ নয়। কারণ টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৬২ সালে, যখন ব্রাজিল নিজেদের মুকুট অক্ষুণœ রেখেছিল। সেই বিরল ইতিহাসে নাম লেখানোর সুযোগ এবার লিওনেল মেসিদের সামনে।

বিশ্বকাপের গ্রুপ জে-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। তুলনামূলক সহজ এই গ্রুপ থেকে আর্জেন্টিনার পরের ধাপে ওঠার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরো যাত্রাপথ কেমন হতে পারে, আর সেখানে তাদের সম্ভাবনার হিসাব কতটা, সে বিষয়েই বিশ্লেষণ দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অপটা।

গ্রুপ পর্ব পেরোতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে উরুগুয়ে। সাম্প্রতিক পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। দুই দলের শেষ নয় দেখায় উরুগুয়ে মাত্র একবার জয় পেয়েছে। অপটার হিসেবে এই ম্যাচ জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার ৬৩.২ শতাংশ।

এরপর শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে তুর্কি। আন্তর্জাতিক মঞ্চে দুই দলের কখনও মুখোমুখি না হলেও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে পরিসংখ্যানবিদরা। এই ধাপ পার হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.৭ শতাংশ। কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করতে পারে পর্তুগাল। এমন ম্যাচ হলে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। অপটার হিসাবে এই পর্যায়ে আর্জেন্টিনার পৌঁছানোর সম্ভাবনা ৩০.৬ শতাংশ।

সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে স্পেইন, যাদেরকে এবারের আসরের সবচেয়ে বড় ফেবারিট হিসেবে বিবেচনা করছে অপটা। সুপারকম্পিউটারের সিমুলেশনে স্পেন ১৬.৫ শতাংশ ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছে, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

তবে আর্জেন্টিনার জন্য একটি ইতিবাচক তথ্যও রয়েছে। দলটি এর আগে যে পাঁচবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে, প্রতিবারই ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। এবারও ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৩ শতাংশ।

ফাইনালে হতে পারে ২০২২-এর পুনরাবৃত্তি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। সেক্ষেত্রে এটি হবে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই দুই দল টানা দুই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হওয়ার নজিরও গড়া হবে।

আরও পড়ুন- শাবনূরকে এখন আর রূপালী পর্দায় দেখা যায় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...