প্রবাসীর উদ্যোগে বদলে গেল বিরামচরের প্রধান সড়ক

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের দীর্ঘদিনের অবহেলিত প্রধান রাস্তাটি মেরামত করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী ফ্রান্স প্রবাসী সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এ রাস্তার সংস্কার কাজ হয়।

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের দীর্ঘদিনের অবহেলিত প্রধান রাস্তাটি মেরামত করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী ফ্রান্স প্রবাসী সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে এ রাস্তার সংস্কার কাজ হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হতো।

এ অবস্থায় প্রবাসে অবস্থান করেও এলাকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে বদরুল আলম তালুকদার নিজ উদ্যোগে রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।

এলাকাবাসী জানান, রাস্তাটি মেরামতের ফলে এখন তাদের যাতায়াতে অনেক সুবিধা হয়েছে। তারা এই মহতী উদ্যোগের জন্য বদরুল আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

এ বিষয়ে বদরুল আলম তালুকদার বলেন, আমি সবসময় চেষ্টা করি আমার এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আমার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অন্যদেরও এ ধরনের কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে। প্রবাসীর উদ্যোগে

প্রবাসীর উদ্যোগে

আরো পড়ুন- এসআই শাহ আলমের বদলি উপলক্ষে সম্মাননা প্রদান

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...