২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রহমাতাবাদ গ্রামের এনামুল হাসান (৩৫) ও মোঃ ছালেক (৩০)।

র‌্যাব জানায়, এর আগে মঙ্গলবার রাত প্রায় ১০টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল চুনারুঘাটের মেয়র মোহাম্মদ আলী চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামপাড়া এলাকা থেকে একটি ইজিবাইকযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য μয়-বিμয়ের জন্য চুনারুঘাট শহরের দিকে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সংকেত দিয়ে থামালে ইজিবাইক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ইজিবাইকের ভেতর থেকে ২০ কেজি গাঁজা ও ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু নরমাল ডেলিভারি সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...