২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি গ্রেফতার

২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। বুধবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর গ্রামের মৃত নেংরু কর্মকারের ছেলে বিষু কর্মকার (৪২) ও মৃত বুদ্ধেশ^র সাঁওতালের ছেলে নিপেশ সাঁওতাল (২২)। এসআরবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৯টায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চুনারুঘাট বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নের পুরাতন হাইওয়ে রোডস্থ চাকলাপুঞ্জি চা বাগানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ সংবাদ পেয়ে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তাদের হেফাজতে থাকা নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জের চা শ্রমিকরা নিজেদের ভাষাসহ ছয় দফা দাবি জানিয়েছেন

 

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...