বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি॥ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) ও ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই-বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি অবগত হয়েছেন। দুই শিশুর মরদেহ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছে।

আরও পড়ুন- ভারতীয় দুই কেজি গাঁজাসহ আসামী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...