ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবির অভিযোগে দুজন গ্রেপ্তার

ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবির অভিযোগে দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ট্রাক ছিনতাই করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তাররা হলেন- জেলার বাহুবল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বেলাল মিয়া। পুলিশ জানায়, সিলেটের ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি সরকারি নিলাম থেকে ভারতীয় চোরাচালানের ১৭১ বস্তা জিরা কিনে ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন।

শনিবার সকালে ট্রাকটি বাহুবলের তিতারকোনা এলাকায় পৌঁছালে হেলাল ও বেলাল ট্রাকটি আটক করেন। পরে চালকসহ ট্রাকটি বেলালের ফিলিং স্টেশনের পেছনে নিয়ে লুকিয়ে রেখে মালিককে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ।

জিরার মালিকপক্ষ বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জিরার মালিক থানায় মামলার এজাহার জমা দিয়েছেন। গ্রেপ্তারকৃতদেরকে কারাগারে পাঠানো হবে।’

আরও পড়ুন- আজমিরীগঞ্জে হাজত থেকে পালানোর ১২ ঘণ্টায় ফের গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...