আজমিরীগঞ্জে হাজত থেকে পালানোর ১২ ঘণ্টায় ফের গ্রেপ্তার

আজমিরীগঞ্জে হাজত থেকে পালানোর ১২ ঘণ্টায় ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতের হাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে প্রায় ১২ ঘণ্টা পর ফের গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতে হাজতে নেওয়ার পর পালিয়ে যান কায়েছ মিয়া (২৮)। পরে শনিবার ভোররাতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কায়েছ আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের আকিবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে অভিযান চালিয়ে ২১টি ইয়াবা ট্যাবলেটসহ কায়েছকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আজমিরীগঞ্জ থানার এএসআই সুমন পাল তাকে আদালত হাজতে রাখেন। সেখান থেকেই কৌশলে পালিয়ে যান কায়েছ।

ঘটনাটি প্রথমে পুলিশের পক্ষ থেকে গোপন রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে শনিবার ভোররাতে শিবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে ফের গ্রেপ্তার করা হয়। আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, ‘২১ পিস ইয়াবাসহ কায়েছ মিয়াকে আটক করে শুক্রবার বিকেল ৩টায় আদালতে পাঠানো হয়েছিল। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর ভোররাতে শিবপাশা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আফছর উদ্দিন আহমদ বলেন, ‘কোর্ট হাজত থেকে আসামি পালিয়েছিল। পরে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও পড়ুন- হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...