হবিগঞ্জে বিপুল ভারতীয় অবৈধ কসমেটিক্সসহ ট্রাক জব্দ

হবিগঞ্জে বিপুল ভারতীয় অবৈধ কসমেটিক্সসহ ট্রাক জব্দ

মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিক্সসহ একটি ট্রাক জব্দ হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানায়, একটি নির্দিষ্ট ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকালে ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়।

চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে ট্রাকটি জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরসংলগ্ন এলাকায় ফেলে রেখে আত্মগোপন করে।

বিজিবির আভিযানিক দল স্থানীয়দের সহায়তায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক ট্রাকটি তল্লাশি করে ভেতরে থাকা কার্টনের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কাবেরী মেহেদী পাওয়া যায়। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা মেহেদীসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছে, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধ

রনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

আরও পড়ুন- হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...