ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত

ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি॥ রাজধানীর ধানমন্ডিতে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বাদ মাগরিব তাকওয়া মসজিদে এ জানাজা হয়।

জানা যায়, ধানমন্ডিতে জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। এরপর মঙ্গলবার (২ জুন) হেলিকপ্টার বা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে ভোলায় নেওয়া হবে। সেখানে ভোলার দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ভোলা সরকারি হাই স্কুল মাঠে।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টায় মারা যান ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। তার বয়স হয়েছিল ৮২ বছর।
তোফায়েল আহমেদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন বর্ষীয়ান এ নেতা।

আরও পড়ুন-রহিমা খাতুন তালুকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...