রহিমা খাতুন তালুকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

রহিমা খাতুন তালুকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ রহিমা খাতুন তালুকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামের চৌধুরী বাড়ির বাসিন্দা প্রাক্তন ব্যবসায়ী মরহুম আবুল মোবারক চৌধুরীর স্ত্রী।

মরহুমা মোছাঃ রহিমা খাতুন তালুকদার ২০২২ সালের ১ জুন বুধবার সকাল প্রায় সাড়ে ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শুভাকাক্সক্ষী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় মরহুমার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপস্থিত ব্যক্তিরা বলেন, রহিমা খাতুন তালুকদার ছিলেন একজন ধর্মপ্রাণ, স্নেহশীলা ও পরোপকারী নারী। তিনি সারাজীবন পরিবার ও সমাজের কল্যাণে নিবেদিত ছিলেন। তার আন্তরিকতা, মানবিকতা ও উদার মানসিকতার কারণে তিনি এলাকার মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও পরিবার ও স্বজনদের মাঝে গভীরভাবে অনুভূত হয়।

মরহুমার পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে তার রূহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, মোছাঃ রহিমা খাতুন তালুকদার বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর মা এবং সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন চৌধুরী ও লন্ডন প্রবাসী আব্দুল কদ্দুছ জামালের শ্বশুড়ি ছিলেন।

আরও পড়ুন-তিন ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...