মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হবে- হুইপ জি কে গউছ

মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হবে- হুইপ জি কে গউছ

নিজস্ব প্রতিনিধি ॥ জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেছেন, এক সময় স্কুলগুলোতে ভালো শিক্ষার্থীদের ভর্তি করা হতো। ভর্তি পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে তাদের থেকে মেধাবীদের ভর্তির সুযোগ দেওয়া হতো। কিন্তু এ সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি। হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিলো লটারির মাধ্যমে ভর্তির। এতে অনেক মেধাবী শিক্ষার্থী হারিয়ে গেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে জুনিয়র বৃত্তি পরিক্ষায় ফলাফলের দিক থেকে সিলেট বিভাগে প্রথম স্থান করায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জি কে গউছ বলেন, কত মা-বাবার আহাজারি দেখেছি। তখন কিছুই করার ছিল না। সুযোগের অপেক্ষায় ছিলাম, যদি কোনো দিন আমি সুযোগ পাই তাহলে মেধাভিত্তিক ভর্তির ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবো।

শিক্ষক সংকট নিয়ে তিনি বলেন, এ সংকট একদিনে হয়নি। বছরের পর বছর কোনো জবাবদিহিতা ছিল না। যে যার মতো কাজ করেছে। তাই দেশে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছিল।
জি কে গউছ বলেন, চেষ্টা করেছি আগামীতে দেশে আর লটারির ব্যবস্থা থাকবে না। সর্বত্রই মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হবে। মেধা দিয়েই তারা দেশকে জয় করবে।

বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন।

আরও পড়ুন- দেউন্দি চা বাগানে শ্রমিক আশালতার ওপর হামলায় ৩ নারী গ্রেফতার

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...