প্রবাসী বদরুল তালুকদারের মানবিকতায় কৃষকের মুখে হাসি

প্রবাসী বদরুল তালুকদারের মানবিকতায় কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের এক প্রান্তিক কৃষক নাসির উদ্দিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক ও সমাজসেবক বদরুল আলম তালুকদার।

কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা এবং একজন পরিশ্রমী কৃষকের মুখে হাসি ফোটাতে তিনি জমিতে প্রয়োগের জন্য প্রয়োজনীয় সার উপহার প্রদান করেন।

বুধবার সন্ধ্যায় নাসির উদ্দিনের হাতে দুই বস্তা সার তুলে দেন প্রবাসী বদরুল আলম তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু ও স্থানীয় সমাজসেবক মোঃ আজমল আলী শিহাব, মোঃ আল-আমিন সোহাগ এবং নুর আলম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রবাসে অবস্থান করেও বদরুল আলম তালুকদার সবসময় দেশের মানুষের খোঁজখবর রাখেন এবং বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও কৃষকদের পাশে দাঁড়ান। তার এমন উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

সার গ্রহণ করে কৃষক নাসির উদ্দিন আবেগাপ্লুত হয়ে বলেন, বর্তমান সময়ে কৃষি কাজে খরচ অনেক বেড়ে গেছে। এই সার আমার জন্য অনেক বড় সহায়তা। এতে আমার জমিতে ভালো ফলন হবে বলে আশা করছি। আমি প্রবাসী ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এদিকে, উপস্থিত সমাজসেবকরা জানান, বদরুল আলম তালুকদার সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে ইতিপূর্বে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ উপহার প্রদান, অসহায়দের আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

তারা আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য এমন আন্তরিকতা ও সহযোগিতা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, প্রবাসী বদরুল আলম তালুকদার দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষ ও কৃষকদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন- নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...