জহুর চান বিবি মহিলা কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জহুর চান বিবি মহিলা কলেজে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ মামুন চৌধুরী॥ ‘উচ্চশিক্ষার রূপরেখা: স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের ব্যবস্থাপনায় এবং ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

জহুর চান বিবি মহিলা কলেজে প্রথমবারের মতো আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক এ সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং স্বপ্নপূরণে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, নিজের লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সেমিনারে সভাপতিত্ব করেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের ভিপি তাসনিম আক্তার আলিফ নাবিলা।

এ সময় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, ইউসাসের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরাজ আল মাহমুদ, ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টসের (ইনস) সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহসিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল বাসিত এবং হবিগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী জুবায়দা জুলি।

বক্তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায়, সঠিক পরিকল্পনা ও নিয়মিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বিষয় নির্বাচন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আগেভাগে পরিকল্পনা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তারা বলেন, মেধা ও যোগ্যতার পাশাপাশি সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীকে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা থাকলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকরভাবে সাজাতে পারে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আরও সচেতন হবে। একই সঙ্গে নিজেদের লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে এখন থেকেই লক্ষ্য স্থির করে নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই।

সংশ্লিষ্টরা মনে করছেন, জহুর চান বিবি মহিলা কলেজে এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবন সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পেতে সহায়ক হবে। বিশেষ করে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নপূরণে আরও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে পারবে।

আরও পড়ুন- বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...