
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:‘চোখের যতœ নিন, দৃষ্টিশক্তি রক্ষা করুন’-এমন সচেতনতামূলক বার্তা সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মৌলভীবাজার মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার সাবাসপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক আলোচনা সভায় মিলিত হয়।
শায়েস্তাগঞ্জ শাখার পেক ইনচার্জ বিদ্যুৎ কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল আহাদ। এছাড়া বক্তব্য রাখেন বিদ্যাপীঠ একাডেমীর প্রধান শিক্ষক লুৎফুর রহমান নাঈম, সমাজসেবক স্বাধীন মিয়া, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মোঃ মামুন চৌধুরীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সময়মতো চোখের পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। শিশুদের পাশাপাশি বয়স্কদেরও নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং চোখের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিজনিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে চোখের যতœ ও দৃষ্টিশক্তি রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে চোখের যতœ ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন- এনটিভি টরেন্টো প্রতিনিধি হলেন শায়েস্তাগঞ্জের সাইফুর রহমান







One Comment