বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান

বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান

নিজস্ব প্রতিনিধি॥ বিনামূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের উদ্যোগে জেলার মাধবপুরের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই পরিমাণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার। এতে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা. মো. জমির আলী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

স্বপ্ন সোসাইটির সভাপতি সৈয়দ তাহমিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা. রিংকু, ডা. লুৎফর রহমান তহবিলদার, স্বপ্ন সোসাইটির সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, সহসভাপতি রেজওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাওন খান, প্রচার সম্পাদক নাবিক হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিসান, সৈয়দ রফিকুল ইসলাম, সৈয়দ মফিজুল ইসলাম, সৈয়দ মামুন, সৈয়দ শামীম, মজিবুর রহমান ঠাকুর প্রমুখ।

প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেন, স্বপ্ন সোসাইটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জের আর্ত মানবতার সেবায় নিয়োজিত। এলাকার কিছু সংখ্যক উদ্যমী তরুণের উদ্যোগে ব্যাপক পরিসরে আয়োজিত এ স্বাস্থ্য সেবা কার্যক্রম নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। আমাদের দেশে অর্থনৈতিক উন্নতির সাথে প্রান্তিক জনগনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

অর্থনৈতিক কর্মকান্ডের দিক থেকে মাধবপুর অঞ্চল কেবল হবিগঞ্জ নয়, বাংলাদেশের মধ্যে অন্যতম সমৃদ্ধ এলাকা। অথচ এখানে শত কিলোমিটারের মধ্যে উন্নত চিকিৎসা সেবা নেই। অনিয়ন্ত্রিত শিল্পায়নের জন্য এখানকার জনগনের স্বাস্থ্যঝুঁকিও বেশি। এ প্রেক্ষিতে এ জনপদে এ রকম মানবিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেসকল চিকিৎসক স্বেচ্ছাশ্রম সময় ও দক্ষতা দিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন তারা প্রকৃত অর্থেই মানবকল্যাণে অবদান রাখছেন।

প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশের অনেক লোক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমাদের দেশে অনেক মরণব্যাধির ভ্যাকসিন নেই। হবিগঞ্জের লোকজন সামান্য বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে গেলে তাদের ঢাকা বা সিলেট রেফার করা হয়।

অনেক হার্টের রোগীকে বিনা চিকিৎসায় এ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করতে হচ্ছে। এভাবে অনেক সম্ভাবনাময় প্রাণ হারিয়ে যাচ্ছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা আমার ভাই মঞ্জু বুকের ব্যাথা নিয়ে হবিগঞ্জে ছটফট করে বিনা চিকিৎসায় মারা গেছে।

আমরা হবিগঞ্জে একটি অত্যাধুনিক হার্ট হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে স্থান নির্ধারণ হয়েছে। এখানে একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনা খরচে হৃদরোগের চিকিৎসা দেয়া সম্ভব হবে।

আরও পড়ুন-শিল্পনগরীতে পাঁচ লাখের বেশি কাঁচা চামড়া ঢুকেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...